প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৩
খানসামায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ||
খানসামায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত”এই প্রতিপাদকে সামনে নিয়ে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ আগামী ১৩ জুন পর্যন্ত চলবে। সহকারী কমিশনার ভুমি মারুফ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,ওসি চিত্তরঞ্জন রায় সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ এবং চেয়ারম্যান বৃন্দ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত