প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৩
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শেখ নেছারুল ইসলাম ||
খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রথমবারের মতো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩ টায় সহকারী কমিশনার ভূমি মারুফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী লায়ন। আর ও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন উপজেলা প্রাণিসম্পদ অফিসার হুমায়ুন কবির। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অধ্যক্ষ খানাসামা ডিগ্রী কলেজ মোঃ সাইফুল ইসলাম, হোসেনপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোনায়েম খান, খানসামা প্রেসক্লাব সভাপতি মোঃ মোজাফফর হোসেন প্রমুখ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত