প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৩
খানসামায় তিন শতাধিক দুস্থদের নগদ অর্থ বিতরণ করলেন মানবিক এস.আই কাইয়ুম
মাসুদ রানা ||
খানসামা উপজেলার সন্তান মানবিক পুলিশ কর্মকর্তা কাইয়ুম আলীর উদ্যোগে ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। বুধবার (১৯ এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে এসব বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রানা, ইউপি সদস্য আশরাফুলসহ আরো অনেকে।ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমার এলাকার অসহায় মানুষদের সহায়তা যারা করলেন তাদেরকে মহান আল্লাহ কবুল করুক। আমি বাহক হিসেবে সারাজীবন থাকতে চাই।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত