প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৩
নাগরপুরে আ.লীগ নেতা কাজী বুলবুলের সাথে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময়
মোঃ আরিফুল ইসলাম ||
টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাংবাদিক নেত্ববৃন্দের সাথে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ - সভাপতি ও নাগরপুর উপজেলা আ.লীগ এর সম্মানিত সদস্য, সাবেক ডাকসুর সমাজসেবা সম্পাদক আলহাজ্ব কাজী এ.টি.এম আনিসুর রহমান বুলবুলের মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ এপ্রিল)বিকালে কৃষক ভবন, চৌধুরী বাড়ি,নাগরপুরে এই মতবিনিময় সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট সভাপতি এসএম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আজিজুল হক বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিকনির্দেশনা মৃলক বক্তব্য পেশ করেন নাগরপুর উপজেলা আ.লীগ সম্মানিত সদস্য ও সাবেক তুখোর ডাকসুর ছাত্রনেতা আলহাজ্ব কাজী এ.টি.এম আনিসুর রহমান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা’র সহ সভাপতি মো.কামরুল ইসলাম কোহিনূর, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মহিদুল ইসলাম রাশেদ, সহ সাংগঠনিক সম্পাদক মো:আশরাফুল হক বাবু, কোষাধ্যক্ষ রিপন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আরিফুল ইসলাম আরিফ, দপ্তর সম্পাদক মো: তারিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো:রিফাত হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত সদস্য ডা. এম. এ.মান্নান,গোপাল সরকার, মো:রাকিবুল হাসান, এস টি সানি ও মোঃ আল তুহিন আজাদ প্রমুখ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত