প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৩
আমার গাঁয়ের মায়া : টি এইচ বকুল
টি এইচ বকুল ||
আমার গাঁয়ের মায়াটি এইচ বকুল এইযে দেখ চোখ জুড়ানোআমার গাঁয়ের বিল,শান্ত জলের প্রান্ত জুড়েআসমানি তার নীল।কচি সবুজ পাতায় পাতায়ঝুমকো সোনাই ফুল,নীলা আকাশে থোকায় থোকায়ঝুলছে মেঘের দুল।ঐ যে দূরে দাঁড়িয়ে আছেতাল সুপারির গাছ,সবুজ ঘেরা গ্রামটা যে ভাইচোখ জুড়ানো সাজ।কি মায়াময় গাঁয়ের বাঁধনমন যে সুতোয় গাঁথা,বিলের ধারে সোনা ব্যাঙেরমিষ্টি যে তার ছাতা।মিষ্টি সবুজ কচুরিপানাবিলের কিণার ঘেঁসে,তার-ই ফাঁকে শাপলা ফুটেদুলছে যেন হেসে।পিচঢালা পথ শহরমুখীছবির মতো আঁকা,ময়নামতি বিলটা যে গোধনুর মতো বাঁকা।হারাণ মাঝির ডিঙি যে নাওনিত্য জলে ভাসা,ঠাঁয় দাঁড়িয়ে ধরবে যে মাছকানা বগির আশা।পথের ধারে বিলের উপরছোট্ট মুদিখানা,পাশেই যে তার সাঁতার কাটেবালি হাঁসের ছানা।কলকলিয়ে ছোট্ট নদীচলে ভাটির দেশে,গাঁয়ের বধু ঘোমটা মাথায়যায় যে লাজুক বেশে।এটাই হলো আমার গাঁয়েরস্বর্গীয় এক মায়া,গাঁয়ের লোকের মাথার উপরশীতল পরশ ছায়া।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত