প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৩
ছেলেকে ধরিয়ে দিতে ফেসবুকে স্ট্যাটাস দিলেন বাবা!
মাসুদ রানা ||
দিনাজপুরের খানসামায় ছেলেকে ধরিয়ে দিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলহাজ্ব আব্দুল মোমেন শাহ্ নামের এক বাবা।মঙ্গলবার (২১ মার্চ) সকালে থানার জিডি, আইডি কার্ডসহ পুরস্কার ঘোষণা করে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। তার বাড়ি উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নে শাহাপাড়ায়।গত মঙ্গলবার (৮ মার্চ) আলহাজ্ব আব্দুল মোমেন শাহ্ তার ছেলের নিখোঁজ হওয়া নিয়ে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমার ছেলে তার আই ডি ও জিডি নং সহ দিলাম। সে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখা শুনা করতো। সে আমার দূর্বলতার সুযোগ নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ও এলাকার কিছু মানুষের কাজ ৪০/ ৫০ লক্ষ টাকা প্রায় নিয়ে পালিয়ে যায়। তার বিষয়ে সব পার্টিকুলার দিলাম। কেউ তাকে ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে।'আলহাজ্ব আব্দুল মোমেন শাহ্ এই প্রতিবেদককে বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার ছেলে নাহিদ হাসান আশা গত দু বছর আগে এক কোটি টাকা নামিয়ে দিয়েছে। পরবর্তীতে আমি আবার জমি বিক্রি করে ব্যবসা প্রতিষ্ঠান চালু করি। তাকে আমি মাদক নিরাময় কেন্দ্রেও রেখেছি। কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আমি মনে করেছিলাম সে ভালো হয়ে গেছে। সে আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখত, সে আবার ধোঁকা দিয়ে গত সোমবার (৭ মার্চ) প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। আমি বর্তমানে করুন অবস্থায় আছি। আমি শুনতেছি সে নাকি চট্টগ্রামে আছে। তাকে ধরিয়ে দিতে পারলে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব।’এ বিষয়ে সৈয়দপুর থানার এস আই মো. আবু তারেক দিপু বলেন, ‘তিনি আমাদের থানায় সাধারণ ডায়েরি করেন। আমাদের খোঁজাখুঁজি অব্যাহত আছে। তবে আমি শুনেছি সে চট্টগ্রামে আত্মগোপন করে আছে।'এ বিষয়ে খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় বলেন, ‘আমরা এই বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব’।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত