প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৩
দিনাজপুরে বিআরটিসি বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৩
আত্রাই বার্তা ||
দিনাজপুরের কাহারোলে বিআরটিসি বাস ও পিকআপের সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন।সোমবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দশমাইল টেক্সটাইল মোড় বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সোহানুর রহমান সোহান (৩২), ফয়জার উদ্দিন (৪২) ও মোস্তাফিজুর রহমান (৩৮)।দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ঠাকুরগাঁওগামী বিআরটিসি বাসটি দশমাইলের টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় আহত হন অন্তত ১২ জন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত