প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৩
খানসামায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মাসুদ রানা ||
দিনাজপুরের খানসামায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।মঙ্গলবার একুশের প্রথম প্রহরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরনে খানসামা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা মঞ্চ, থানা পুলিশ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা এসিল্যান্ড মারুফ হাসান,খানসামা থানা ওসি চিত্তরঞ্জন রায়, বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।এ দিকে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।এর পর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক র্যালির মাধ্যমে খানসামা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রত্ন কুমার বিএসসি, আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ জামান, যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত শাহ, আওয়ামী লীগ নেতা জব্বার, সাইফুল ইসলাম বাদল, অঙ্গ সহযোগী সংগঠন প্রমুখ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত