প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩
খানসামা উপজেলা ছাত্র সংসদ(ডুকাস) এর নবীনবরণ ও পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত।
মোঃ নুর-আমিন ইসলাম ||
নুর-আমিন, খানসামা (দিনাজপুর)প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ(ডুকাস) এর নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শুক্রবার(১৭ ফেব্রুয়ারী) ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ(ডুকাস) এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সভা কক্ষে বসন্তে নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ডুকাসের সাধারণ সম্পাদক সোহেল রানা সাব্বির এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য ও ডুকাসের কার্যক্রম ও পরিচিতি তুলে ধরেন ডুকাসের সভাপতি মো: মমেনুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট হাজী মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পিপি দিনাজপুর দায়রা জজ আদালত এ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ (স্পেশাল পিপি দিনাজপুর), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, UNDP তে কর্মরত মাহমুদ হাসান, সাবেক ডাকসু সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য,তরুন উদ্যোক্তা মোহাব্বত খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রাশেদ মিলন,ফুলবাড়ী সরকারী কলেজের প্রভাষক নুরনবী ইসলাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাসের সরকার, সাবেক ছাত্রলীগ নেতা জিহাদ ইসলাম সহ ডুকাসের সাবেক, বর্তমান ও জাবি, জবি থেকে আগত নবীনরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত