প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩
শাহাজাহানপুরে কলেজ ছাত্রের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মোঃ জাকারিয়া হোসেন ||
বগুড়া জেলা শাহাজাহানপুর উপজেলার এক ভুট্রা ক্ষেত ৫ ফেব্রুয়ারি রিয়াজের লাশ উদ্ধার করেন থানা পুলিশ । এবং সঠিক তথ্য নিশ্চিত করে ৪খুনিকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ।আজ রবিবার সকাল ১১টায় তৃতীয় বারের মতো শাহারিয়ার ইসলাম রিয়াজের হত্যাকারীদের কারাদণ্ড নয় ফাঁসির দাবিতে মানববন্ধন করেন । এস এস সি ২১ ব্যাচ, RDA কলেজের সহপাঠী সহ তার পরিবারের সদস্যরা। উক্ত মানববন্ধনটি শাহাজাহানপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন। নিহত ছাত্রের বাবা বাবলু মিয়া, মামা আব্দুল হামিদ।আরো বক্তব্য রাখেন নাদভী, আমিমুল , সামিউল ইসলাম,সহ অনেকে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সিনিয়র সাংগঠনিক সম্পাদক সৈকত আলী, গৌরব, প্রমূখ সহ অনেকে।উক্ত মানববন্ধন টি উপজেলা চত্বর থেকে মাঝিড়া থানার সামনে দিয়ে ঘুরে মাঝিড়া বন্দরে গিয়ে শেষ করেন
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত