প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩
নাগরপুরে আ.লীগ কেন্দ্রীয় উপ-কমিটির নেতার সাথে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দদের শুভেচ্ছা বিনিময়।
মোঃ আরিফুল ইসলাম ||
টাঙ্গাইল -৬ (নাগরপুর- দেলদুয়ার) এলাকার গণমানুষের বন্ধু ও আ.লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জননেতা তারেক শামস্ খান হিমু এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সাংবাদিক সম্মেলনে, নাগরপুর ইউনিটের নেতৃবৃন্দ। ।শনিবার (৩ ই ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট এর অস্থায়ী কার্যালয়ে নাগরপুর ইউনিট এর সভাপতি এস.এম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবুর নেতৃত্বে জননেতা তারেক শামস্ খান হিমুকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি নবগঠিত নাগরপুর ইউনিটের নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।এ প্রসঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সভাপতি এস এম আনোয়ার বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে নাগরপুরে জননেতা তারেক শামস্ খান হিমুর সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। তিনি আমাদের নতুন কমিটি'কে শুভকামনা জানিয়েছেন। তিনি নাগরপুরে সাংবাদিকদের সাংবাদিকতার সঠিক চর্চা ও বিকাশ করতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান করেছেন এবং নির্ভয়ে সত্য ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করার অনুরোধ জানিয়েছেন।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ আল মামুন রাজু, সহ সভাপতি মো :কামরুল ইসলাম কোহিনূর, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: মহিদুল ইসলাম রাশেদ, যুগ্ম-সাধারণ কাজি মোস্তফা রুমি, কোষাধ্যক্ষ রিপন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ আরিফুল ইসলাম, সম্মানিত সদস্য ডা. এম. এ মান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিফাত হোসেন প্রমুখ।উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ১ বছর মেয়াদি জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর ইউনিটে মোট ১৭ জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট।এতে সভাপতি হিসাবে সাংবাদিক এস এম আনোয়ার ও সাধারণ সম্পাদক হিসাবে মোঃ আজিজুল হক (বাবু) নির্বাচিত হয়েছেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত