প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৩
খানসামায় ব্র্যাক চালু করল ভ্রাম্যমাণ গবাদি প্রাণী ক্লিনিক
ফারুক আহমেদ ||
প্রতিবছরের ন্যায় খানসামা উপজেলায় প্রথমবারের মতো ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে দিনাজপুরের খানসামায় চালু হলো ভ্রাম্যমাণ গবাদি প্রাণী ক্লিনিক। গৃহপালিত পশু ও পোষা প্রাণীদের এ সেবা দেয়া হবে একদম বিনামূল্যে।বুধবার (১৮ জানুয়ারি) সকাল ০৯টায় উপজেলার খামারপাড়া ইউনিয়নের বলরাম বাজার সংলগ্ন মাঠে ওই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন ব্রাক কৃত্রিম প্রজননের দিনাজপুরের এরিয়া ম্যানেজার রাশেদুল ইসলাম, এ আই আবু বক্কর সিদ্দিক, ডাক্তার দেবব্রত রায় গোস্বামী, কৃত্রিম প্রজননের খামারিরাসহ আরো অনেকে।স্থানীয় খামারিদের সুবিধার্থে একটি ভ্রাম্যমাণ গবাদি প্রাণী ক্লিনিকের সেবা পেয়ে খুশি সুবিধাভোগিরা।উপকারভোগি আজিজুল হক বলেন, ভ্রাম্যমাণ ক্লিনিক পেয়ে আমরা অনেক খুশি। ঠিক মতো সময়ে পশু হাসপাতালে না নিতে পারায় আমাদের অনেকরই গরু মারা গিয়েছিল। এখন আর তেমনটা হবে না।ব্রাক কৃত্রিম প্রজননের দিনাজপুরের এরিয়া ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, গবাদিপশু, হাঁস-মুরগীর ভাইরাস জনিত রোগবালাই দূরীকরণে টিকা প্রদানের বিকল্প নেই। সাধারণত যারা বাড়িতে অল্প পরিসরে গবাদিপশু পালন করে তারা তাদের পশুপাখিদের চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয়তা জানে না এ কারনে বিভিন্ন সময় তাদের গবাদিপশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। মানুষদের সচেতন করার জন্য আমাদের এই আয়োজন।ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজকে ধন্যবাদ জানিয়ে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার হুমায়ুন কবির বলেন, প্রতিবছরের ন্যায় এ বছর খানসামায় ২টি ভ্রাম্যমান গবাদি ক্লিনিক করা হয়েছে , এটি অত্যন্ত ভাল কাজ। তারা মাইকিং করে বিনামূল্যে গবাদি পশুদের চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত