প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৩
ফায়ারিং প্রশিক্ষণে ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক ||
মঙ্গলবার বেলা ১১টার দিকে বেতবুনিয়া ট্রেনিং সেন্টারে ফায়ারিং স্পটে এ ঘটনা ঘটেছে।পুলিশ সূত্রে জানা যায়,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম বার্ষিক ফায়ার প্রশিক্ষণের জন্য আজ সকালে বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টারে আসে। তারা যথা নিয়মে ফায়ারিং প্রশিক্ষণও শুরু করে। চট্টগ্রাম পুলিশ লাইনসের নারী কনস্টেবল নারগিছ আক্তার(৬১৫১) ফায়ারিং শুরু করলে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তার হাতে থাকা অস্ত্রও ঘুরে যায়। এতে তার হাতে থাকার অস্ত্রের গুলিতে চট্টগ্রামের পাহাড়তলী থানার নারী কনস্টেবল মিনুআরা,(৪৭০৮) বাকলিয়া থানার কনস্টেবল অভি বড়ুয়া (৫১২৬) ও সুমন (৪৪৯৩) শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত