প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২২
সংবর্ধনা পেলেন গচিয়া এস এস উচ্চ বিদ্যালয়ের ১০ মেধাবী শিক্ষার্থী
আত্রাই বার্তা ||
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের আলোকিত উমেদনগর নামক সামাজিক সংঘটনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন ইউনিয়নের দুই উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীগণ। সংবর্ধনা প্রাপ্তরা হলেন জটিচর গ্রামের মোঃ আবুল কাশেম তালুকদার এর ছেলে জটিচর গ্রামের গর্বিত সন্তান কবি ও শিশুসাহিত্যিক পারভেজ হুসেন তালুকদার, জটিচর মোঃ সুফি মিয়া'র ছেলে মোঃ সোহান মিয়া, জটিচর গ্রামের হারুন মিয়া'র ছেলে মাসুদ মিয়া, কাজাউরা গ্রামের তাপস তালুকদারের ছেলে দিগন্ত তালুকদার, কাজাউরা গ্রামের সুব্রত দাসের মেয়ে শতাব্দী রাণী দাস, কাজাউরা গ্রামের মনুজ কান্তির ছেলে উৎদীপ্ত কান্তি দাস, কেজাউরা গ্রামের জসিম উদ্দিনের ছেলে আদনান বাদশা, কাজাউরা গ্রামের মিজানুর রহমান, গচিয়া গ্রামের কয়েস মিয়ার ছেলে নাহিদ হাসান ও মধুপুরের তালিমুল হক। প্রাপ্ত নম্বর বিবেচনায় এই ১০ জনের মধ্যে প্রথম অবস্থানে রয়েছেন মোঃ সোহান মিয়া।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত