প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২২
বগুড়ায় গলায় ফাঁস দিয়ে শিক্ষিকার আত্মহত্যা
মোঃ জাকারিয়া হোসেন ||
বগুড়া জেলা সদর উপজেলায় জেওন আফরোজ কনিকা (৩৯) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আত্মহত্যা করেছে বলে জানা যায়। আজ দুপুর ১ টার দিকে শহরের পুরান বগুড়া মোল্লাপাড়ার ভাড়া বাসা থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন ।নিহত শিক্ষিকা বগুড়া সদর উপজেলার কৈচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সিরাজুল ইসলামের স্ত্রী।জানা গেছে, নিহত শিক্ষিকার স্বামী সিরাজুল একটি বেসরকারি প্রাতিষ্ঠান যশোরে কর্মরত আছেন। আজ সোমবার সকাল ৯ টার দিকে স্বামীর সাথে মুঠোফোনে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তিনি অভিমানে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এরপর পুলিশ খবর পেয়ে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রুবেল সরকার জানান, স্কুল শিক্ষিকা ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক কলোহ চলে আসছে। তবে এর সঠিক কারণ আমরা এখনও জানতে পারিনি। উনার লাশ মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত