প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২২
খানসামায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
শেখ নেছারুল ইসলাম ||
উপজেলা প্রশাসন এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি উদ্যোগে খানসামা উপজেলা পরিষদ সভাকক্ষে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে বাল্যবিবাহ হ্রাসকরণ চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা, ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী সমন্বিত উদ্যোগ গ্রহণ করা বিষয়ে আলোচনা করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান জনবন্ধু এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ্, থানা অফিসার ইনচার্জ চিত্ররঞ্জন রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃমনজিল আফরোজা পারভীন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবীর। এসময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বোচাগঞ্জ উপজেলার অফিসার মোঃ নাসিরুল ইসলাম, খানসামা উপজেলায় ব্র্যাকের অফিসার (সেলপ) মোঃ কামরুল হাসান সহ কাজী,ইমাম,সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত