প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২২
কালবেলায় যোগ দিলেন মাসুদ রানা
নিজস্ব প্রতিবেদক ||
নতুন আঙ্গিকে প্রকাশিতব্য দৈনিক কালবেলা পত্রিকায় মঙ্গলবার (১৫ নভেম্বর) খানসামা উপজেলা প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন তরুণ উদীয়মান সাংবাদিক মাসুদ রানা। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমে উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পদেও ছিলেন।মাসুদ রানা জনপ্রিয় অনলাইন পোর্টাল আত্রাই বার্তা দিয়ে সাংবাদিকতার হাতেখড়ি। এরপর ভয়েস অব খানসামা দিয়ে ফ্রন্ট লাইনে আসেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক বেশি জনপ্রিয়তার ফলে অল্প সময়ে সাফল্য অর্জন করতে সক্ষম হন। তিনি বর্তমানে দৈনিক দেশের কন্ঠ, দৈনিক বর্তমান দেশ বাংলা, দৈনিক নয়া শতাব্দীসহ অসংখ্য অনলাইন পোর্টালে কাজ করেন।মাসুদ রানা'র অদম্য সাহসী লেখা ও দক্ষতার সহিত ভিডিও সংবাদ করার ফলে কালবেলায় নিয়োগ পান বলে জানা গেছে।বর্তমানে তিনি খানসামা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।মাসুদ রানার' জন্য শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর হোসেনও সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুলসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এ ছাড়াও বিভিন্ন পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত