প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২২
শিশির ভেজা ভোর
পারভেজ হুসেন তালুকদার ||
উত্তরে বয় ঠান্ডা হাওয়ানামছে বুঝি শীত, কনকনে শীত লাগলে গায়েগাইবো শীতের গীত।সূর্য্যি মামা ঢাকা আছেযায় না দেখা মুখ, কুয়াশা ভেদ করে উঠলেমিষ্টি রোদে সুখ।গাছের পাতা ঝরে পড়ে মর্মর যেনো রব,পাতা ঝরা গাছ মনে হয়মরে গেছে সব।টাপুরটুপুর ঝরে শিশির যেনো বৃষ্টির রূপ,জুবুথুবু সব পাখিরাহয়ে আছে চুপ।সূর্য উঠলে দূর হয়ে যায় শিশির ভেজা ভোর,শীতের সকাল সদা টানে পাগল এই মন মোর।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত