প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২২
খানসামায় বিদ্যুৎ এর শর্ট সার্কিটে পুড়ল বসত ঘর
ভুবন সেন ||
দিনাজপুরের খানসামায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে সেতাব আলী নামের এক কাঁচামাল ব্যবসায়ীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।রবিবার (৬ নভেম্বর) দুপুর ১২ ঘটিকার দিকে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের হাসিমপুরের মানিকগঞ্জ বাজার এলাকায় মৃত সামছুল ইসলামের ছেলের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় ঐ পরিবারের অন্তত লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।তিনি বলেন, ‘দুপুরের দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সেতাব আলীর ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। খানসামা ফায়ার র্সাভিস ও সিভিল ডিফেন্স অফিসার মমতাজুল ইসলাম জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরটিতে মালামালসহ ২০-৩০ হাজার টাকার জিনিসপত্র ছিল‘।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত