প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২২
প্রবাসের কাব্য
আল জাবির আহমেদ ||
টিঙ্কু মিয়া বেজায় রসিক রসাল মুখের ধ্বনি কথার ছলে বেতাল হাসায় যেনো হাসির খনি ।প্রবাস নামের জেলখানাতে স্বপ্ন দেখে যাই তার সাথে ভাই কতো ছন্দ তুলনা তার নাই ।ওইদিকে ভাই বিজয় মিয়া দুঃখ কি যে তার পঞ্চ লাখে হয় নি আঁকা স্বপ্নীল সম্ভার ।দালাল তারে ঘুরায় প্যাচায় ঘেঁষায় আশার ধার তবে তো ভাই পায় না বিজয় ইচ্ছে সুখের পাড় ।সামাদ ভাই ই একটু ভালো নেশা টা তার দেশে প্রবাসে তার জমছে বিষাদ কঠিন পরিবেশে ।বাচ্চু কাকুর পানের খিলি এক টাকা দর চলে আসর জমে রুমের ভেতর একটু সন্ধ্যা হলে ।এইতো মোরা সবাই মিলে দিবস নিশি কাটাই মাসের শেষে পারিশ্রমিক দেশের মধ্যে পাঠাই।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত