প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২২
খানসামায় আব্দুস ছাদেক মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভুবন সেন ||
দিনাজপুরের খানসামায় আব্দুস ছাদেক মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন কেরাপাড়া তরুন স্মৃতি সংঘ, নীলফামারী বনাম রানীরবন্দর আইডিয়াল ক্লাব, চিরিরবন্দর।শুক্রবার (২১ অক্টোবর) বিকালে টংগুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব শরিফুল ইসলাম প্রধান টুর্নামেন্টের উদ্বোধন করেন।মাহমুদ শারাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান, টংগুয়া রকেট ক্লাবের ভারপ্রাপ্ত সা. সম্পাদক শিহাব উদ্দিন, সহ-সভাপতি ওয়াকিল আহমেদ, সিকান্দার আলী কাবুলসহ আরো অনেকে।খেলায় প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন কাজী আসাদুল্লাহ আল গালিব।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত