প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২২
খানসামায় বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় অটোচালক ও যাত্রীসহ আহত ৩ জন
Rm Rakib ||
দিনাজপুরের খানসামা উপজেলায় বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় অটোচালক ও যাত্রীসহ ০৩জন আহত হয়েছেন। সোমবার সন্ধায় পাকেরহাট-চৌরঙ্গী আঞ্চলিক মহাসড়কে ভেজালের মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধায় পাকেরহাট থেকে খানসামা গামী অটো টি কে সামনে থেকেই ধাক্কা দেয় পাকেরহাট গামী বেপরোয়া ট্রাক্টর। এসময় ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে অটোচালক ও যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। তবে ট্রাক্টর চালক ও হেলপার পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত ওসি চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসে নি।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত