প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২২
পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় খানসামায় ৫ টি লাশ ভেসে আসে
Rm Rakib ||
পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীর বিভিন্ন জায়গা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ০৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ০৪ জন নারী ও একজন শিশু বলে জানা গেছে। সোমবার উপজেলার জিয়া সেতু, ফরিদাবাদ, বাসুলী, জয়ন্তীয়া ঘাট এলাকা থেকে এসব লাশ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, উদ্ধারকৃত লাশের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকীদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত