প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২২
বগুড়ার আদমদীঘিতে গাঁজা নিয়ে ঘোরাঘুরি সময় আটক- ২
মোঃ জাকারিয়া হোসেন ||
বগুড়া জেলা আদমদীঘি উপজেলায় ২৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার । গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলা রাণীনগর উপজেলার পারইল সরদার পাড়ার আব্দুর রহমানের ছেলে রায়হান ইসলাম (২৫) ও একই এলাকার মৃত শামসুর রহমানের ছেলে শামীম হোসেন (২০)। দুই জনকে আদমদীঘি থানা পুলিশ গ্রেফতার করে। আজ (১৮/০৯/২০২২) রবিবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গতকাল শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় সোনালী ব্যাংকের সামনের পাকা রাস্তার উপর দুই যুবক গাঁজা বিক্রির উদ্দেশ্যে ঘোরাফেরা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত