প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২২
খানসামায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
ভুবন সেন ||
দিনাজপুরের খানসামায় উপজেলায় মোটরসাইকেল ধাক্কায় এক পথচারীর মৃত্যু। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের সদরের ডাচ বাংলা বুথের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন বৃষ্ণুপদ লোদ ওরফে টেপা লোদ (৭০)।নিহত টেপা লোদ উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত কালীপদ লোদের প্রথম পুত্র।স্থানীয় সূত্রে জানা গেছে, টেপা লোদ কাঠের টুকরা নিয়ে রাস্তা পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন এ সময় মোটরসাইকেল চালক পিছন থেকে ধাক্কা দিলে তিনি পড়ে যান।মোটরসাইকেল চালকসহ পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে টেপা লোদকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত