প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২২
আল জাবির আহমেদ এর কবিতা : বুঝবে সেদিন খুজবে
আল জাবির আহমেদ ||
আল জাবির আহমেদ যেদিন আমার অভাব তোমায় জল ঝড়াবে চোখে সেদিন তুমি বুঝবে প্রিয় খুঁজবে সেদিন খুঁজবে,যেদিন বনে ফুল ফুটিবেকাশফুলেরা দোলবে দোলেসেদিন তুমি বুঝবে খুঁজবে সেদিন খুঁজবে ।যেই প্রভাতে গানের পাখি গাইবে যখন সুরেঝলমলে রোদ পড়বে যখন বাড়ান্দাটা জুড়ে ,মন পুড়িবে সই গো তোমার ভাসবে চোখে স্মৃতির মিনার সেদিন তুমি বুঝবে ,নিথর হয়ে দীর্ঘশ্বাসে খুঁজবে সেদিন খুঁজবে ।শিউলি যখন ফুটবে বনে সখিরা সব ছুটবে যে যার সাথীর আদর যখন ইচ্ছে মতো লুটবে ,সই গো তোমার প্রাণের মাঝে আমার কথা উঠবে খুঁজবে সেদিন খুঁজবে ,কতই আপন ছিলাম আমি বুঝবে সেদিন বুঝবে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত