প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২২
মোঃ রায়হান ইসলাম এর কবিতা : তোমাকে দেখার সাধ অপূর্ণ
সাহিত্য ডেস্ক ||
তোমাকে দেখার সাধ অপূর্ণমোঃ রায়হান ইসলামযত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণতুমি বসন্তের আগমনী বার্তায় উজ্জ্বল এক দৃশ্যের দৃষ্টিনন্দিত নক্ষত্রআমি সীমাবদ্ধ, আমার সকল নিঃসঙ্গতায় তোমায় করেছি আবদ্ধ।যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণতুমি ভোরের উদীয়মান রবির আলোক রশ্মির মতো প্রোজ্জ্বলআমি বাকরুদ্ধ, তোমার বোবা চাহনিতে, অত:পরতোমার মায়াবী চোখের হরিণী মায়ার আলোকসজ্জায়।যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণতুমি সুবাসিত আলোড়ন প্রজাপতির ডানার মতো উদ্ভাসিত এই বসুধায়আমি অবরুদ্ধ, তোমার ছল দৃষ্টিসীমানার মহা প্রাচীরে।যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণতুমি প্রকৃতির মৃত্তিকার উদ্যানের সুগন্ধ কখনো বকুলআমি কারারুদ্ধ , তোমার ভালোবাসা হীনতার অসুখের অনলে পুড়ে।তোমাকে দেখার অসুখের অনলেআমার স্বেচ্ছায় মৃত্যু হোক , অতঃপরমৃত্যু হোক প্রত্যেক সেকেন্ড, মিনিট, ঘন্টার , প্রতিটি মুহূর্তের !
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত