প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২২
খানসামায় ভোক্তা অধিকারের অভিযান
মাসুদ রানা ||
মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায় খানসামা উপজেলায়।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাচিনীয়া হাটের মেসার্স নাইম ট্রেডার্সকে ৫ হাজার, মেসার্স কৃষক বন্ধু ট্রেডার্সকে ৩ হাজার ও মন্ডলের বাজারের মেসার্স তাসকিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণ কুমার রায়সহ পুলিশবৃন্দ।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, এই ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত