প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২২
টি এইচ বকুলের কবিতা : বাংলা মায়ের রূপ
সাহিত্য ডেস্ক ||
বাংলা মায়ের রূপটি এইচ বকুল পাতা ঝরা শুন্য শাখে, শুভ্র মেঘের ফুল,সবুজ আঁচল বাংলা মায়ের, ভরা নদীর কূল।শীতল পরশ প্রাণ জুড়ানো, রাখাল বাঁশির সুর,ইচ্ছে ডানায় হারিয়ে যায়মন যে অচিনপুর।পথের ধারেও ফুল যে ফুটে নাম না জানা কত,তার-ই গন্ধে ব্যাকুল ভ্রমরউড়ে বেড়ায় শত।গঙ্গা ফড়িং প্রজাপতিতারাও পাগল পারা,কি অপরূপ দৃশ্য আহাঃহৃদয় হল হারা।পিচঢালা এই কালো পথেতাই'তো দাঁড়িয়ে একা,মধ্য দুপুর নির্জনতাপথটা শুধু ফাকা।আকাশ মাটি আলো বাতাসআমি এবং ছায়া,গ্রামের পথে বুঝিনি তোএতো মধুর মায়া।রচনাকাল : ০৯-০৮-২০২২ ইং
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত