প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২২
চট্টগ্রামে করোনায় শনাক্ত আরও ৫ জন
নিউজ ডেস্ক ||
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ৩.৩৫ শতাংশ। তবে একই সময়ে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৮টি ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষা করে ৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৩ জন নগরীর বাসিন্দা ও ২ জন উপজেলার বাসিন্দা।করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত