প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২২
ফুলেল শুভেচ্ছায় সিক্ত লালবাগে সদ্য দায়িত্বপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার
এম এইচ মুন্না ||
ঢাকা লালবাগ ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত উপ পুলিশ কমিশনার মোঃ জাফর হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব পল্টন দাস। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, চকবাজার থানার প্রেসিডেন্ট মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।এসময় লালবাগ ডিভিশনের নবাগত উপ-পুলিশ কমিশনার জাফর হোসেন এলাকার আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে সকলের সাথে মতবিনিময় ও বিভিন্ন দিকনের্দশনামূলক বক্তব্য রাখেন করেন। সেখানে,সাংগঠনিক সম্পাদক জনাব আবদুল্লাহ আল মামুনের এক প্রশ্নের জবাবে উপ পুলিশ কমিশনার এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতি সকলের গুরুত্বপূর্ণ ভুমিকা কামনা করেন। এব্যাপারে, সংগঠনের সভাপতি পল্টন দাস জানান, লালবাগ ডিভিশনের নবাগত উপ-পুলিশ কমিশনার জাফর সাহেব দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই অত্যন্ত স্পর্শকাতর শিয়া সম্প্রদায়ের মহরমের তাজিয়া মিছিল, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন সহ আইনশৃঙ্খলা রক্ষায় উনার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত