প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২২
দিনাজপুরে বাস,ট্রাক সংঘর্ষে যাত্রী ও চালকসহ নিহত ২,আহত ২
ভুবন সেন ||
দিনাজপুর,বিরামপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মচারী মন্দির এলাকায় মঙ্গলবার সকাল আনুমানিক ভোর ৫টায় এই দুর্ঘটনা ঘটেছে। জানা যায় নিহত ২ জনের মধ্যে এস আর ট্রাভেলসের কোচচালক আবদুল হাকিম( ৩২) এস আর ট্রাভেলসের যাত্রী আশিক আলি ( ২৩) স্থানীয়রা জানান, ভোর সকালে ঢাকা থেকে আশা এস আর ট্রাভেলস যাত্রীবাহী পরিবহনটি দিনাজপুরের দিকে যাচ্ছিল।ফুলবাড়ি ব্রহ্মচারী মন্দির এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই চালক ও যাত্রী নিহত হয় এবং দুই জন যাত্রী আহত হয়। অপরদিকে ফুলবাড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন।দিনাজপুুরের ফুলবাড়ী উপজেলা থানার ওসি জানান, দুর্ঘটনাটি ঘটার পর ট্রাকের চালক ও হেলপাররা পালিয়ে যায়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ব্রহ্মচারী মন্দির এলাকায় যাত্রীবাহী পরিবহনটির সঙ্গে ভুট্টাবোঝাই ট্রাকের সংঘর্ষে কোচের যাত্রী ও চালকসহ দুজন নিহত হয়েছেন। অপরদিকে এ ঘটনায় আহত হয়েছেন কোচের আরও দুই যাত্রী।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত