প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২২
বগুড়া আদমদীঘিতে ইয়াবাসহ আটক
মোঃ জাকারিয়া হোসেন ||
বগুড়া জেলা আদমদীঘি উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ আরিফুজ্জামান টিটু (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার আরিফুজ্জামান টিটু বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ইউনিয়ন এলাকার আয়ুব আলীর ছেলে।জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার বাজার ব্রিজ সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপরে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলো ধৃত আরিফুজ্জামান টিটু। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা একটি সাদা পলিথিনে মোড়ানো ৬০ পিস নেশার দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়ে। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মনিরুল ইসলামসহ তাদের সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আরিফুজ্জামান টিটুর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত