প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২২
চবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ; উপস্থিত ৬১ শতাংশ
Md. Tarikul Islam ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার (১৬ আগস্ট ২০২২) শুরু হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এবারের ভর্তি পরীক্ষা। সকাল-বিকেল ২টি শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১৭টি কেন্দ্র ও চবি নিকটস্থ হাটহাজারী কলেজে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই শিফটে মোট উপস্থিতি ৬১ শতাংশ।সংক্ষেপে এ ইউনিটের পরীক্ষার্থীর আপডেট -প্রথম (সকালের) শিফট:-মোট পরীক্ষার্থী: ২৭০৫৩ জনউপস্থিত শিক্ষার্থীর সংখ্যা: ১৭৬৫০ জন।দ্বিতীয় (বিকালের) শিফট:-মোট পরীক্ষার্থী: ২৭০৫৪ জনউপস্থিত শিক্ষার্থীর সংখ্যা: ১৫৪৯৯ জন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত