প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদতবার্ষিক ও জাতীয় শোক দিবস পালন
মোঃ আরিফুল ইসলাম ||
টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিক ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এছাড়াও সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল একটি শোক র্যালী সদর বাজারের গুরুত্বপর্ন সড়ক প্রদক্ষিন করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর পরিচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. খুরশিদ আলম বাবুল, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত