প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় শোক দিবস পালিত
মোঃ আরিফুল ইসলাম ||
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে যথাযথো মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট),দিবসটি উপলক্ষে নাগরপুর উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সুচনা করে।এরপর নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ মিয়ার সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬( নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইকবাল হোসেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া সহ অন্যান্যরা।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত