প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২২
পিসিআইইউ হাটহাজারী স্টুডেন্টস ফোরাম এর বার্ষিক সাধারণ সভা
শেখ নেছারুল ইসলাম ||
গতকাল অনুষ্ঠিত হয়ে গেল পিসিআইইউ হাটহাজারী স্টুডেন্টস ফোরাম এর বার্ষিক সাধারণ সভা। দেশের অন্যতম বিদ্যাপীঠ পোর্ট সির্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত চট্টগ্রাম এর অন্যতম বৃহৎ উপজেলা হাটহাজারীর শিক্ষার্থীদের সংগঠন “পিসিআইইউ হাটহাজারী স্টুডেন্টস ফোরাম” এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ফোরামের নতুন সদস্যদের বরণ করে নেয়া হয় এবং সিনিয়র সদস্য কর্তৃক বিগত সময়ের কার্যবলি নিয়ে আলোচনা করা হয়। এতে বিদায়ী কার্যকরী কমিটি এবং সিনিয়র সদস্যদের সম্মাননা জানানোর পাশাপাশি নতুন কার্যকরী কমিটি (২০২২-২০২৩) ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানটি ৯ই আগস্ট, ২০২২ তারিখ হোটেল আল জামান সেমিনার হল এ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।সভা সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা ফয়সাল বিন আজিম ও সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ তৈয়ব। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্য শাহ নেওয়াজ, ইমাম হোসেন ইমন, সাইদুল ইসলাম, তাবেদ আরিফ, রোবায়েত শরীফ রাফি, জুবায়ের হোসেন, বিদায়ী সহ সভাপতি মিনহাজুল আরেফিন, নায়েম আকিল সহ প্রমুখ। উক্ত সভায় পিসিআইইউ হাটহাজারী স্টুডেন্টস ফোরাম এর ২০২২-২০২৩ বর্ষের কার্যকরী পর্ষদ কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ ইদ্রিস উদ্দিন, সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ ফাহিম উদ্দিন তাসির এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শিপন নাথ এর নাম ঘোষণা করা হয়। এসময় ফোরামের দায়িত্বপ্রাপ্ত সকলেই পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি -তে ভর্তিচ্ছু হাটহাজারী শাখার শিক্ষার্থীদের নানানভাবে সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত