প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২২
আদমদীঘির সান্তাহারে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-০১
মোঃ জাকারিয়া হোসেন ||
বগুড়া জেলা আদমদীঘি উপজেলা সান্তাহার পৌর শহরে পুলিশ অভিযান চালিয়ে ৩.৫ গ্রাম হেরোইন ও নগদ ১১ হাজার ৭৫০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার মৃত সোলেমান খাঁনের ছেলে হযরত আলী (৫৩)।জানা যায়, গত সোমবার (৮ আগস্ট) সন্ধা ৭ টার দিকে তার নিজ বাড়ির সামনে পাশের গলিতে মাদক বেচাকেনা করছেন। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে ৩.৫ গ্রাম হেরোইন ও ১১ হাজার ৭৫০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান মাদক আইনে মামলা দায়ের পর মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত