প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২২
বরশিতে ধরা পড়ল ১শ কেজি ওজনের সামদ্রিক শুশুক।
মোঃ আরিফুল ইসলাম ||
টাঙ্গাইলের নাগরপুরের ১শ কেজি ওজনের বিরল প্রজাতির সামদ্রিক মাছ শুশুক ধলেশ্বরী নদী থেকে বরশিতে ধরা পড়েছে । সামদ্রিক মাছ লোকালয়ে আসায় স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে। এক নজর শুশুক মাছটি দেখতে হাজার হাজার উৎসক জনতা ভিড় করছে চরডাঙ্গা গ্রামে ।এলাকাবাসী জানান, রোববার ভোরে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গলিয়া এলাকায় ধলেশ্বরী নদীতে সেন্টু নামে এক যুবক সন্ধারাতে বোয়াল মাছ মারা বরশি নদীতে ফেলে আসে। সেই বরশিতেই বিশাল আকৃতির শুশুক মাছ আটকে যায়। পরে সেন্টু মাছটি দেখে ভয় পেয়ে লোকজনকে ডাকতে থাকে। পরে স্থানীয় জনতার সহায়তায় মাছটি ডাঙ্গায় তুলে আনা হয়। এরপর শুশুক মাছটি স্থানীয় জাঙ্গালীয়া ভোর বাজারে নেয়া হয়। মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সহ দূরদুরান্ত থেকে হাজারো মানুষ শুশুক মাছটি দেখতে ভির জমায়। নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাছুম বিল্লা বলেন, এটি সংরক্ষিত প্রাণী। এই ধরনের মাছ বিলুপ্তির পথে । যদি জীবিত থাকতো তাহলে আমরা উদ্বার করে অবমুক্ত করতাম।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত