প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২২
নাগরপুরে বসতবাড়িতে আগুন
মোঃ আরিফুল ইসলাম ||
টাঙ্গাইলের নাগরপুর থানায় বাউসাঈদ গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ফজলু মিয়ার বাড়িতে গত ২০-০৭-২০২২ তারিখে আনুমানিক রাত ১২.৩০ মিনিট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির উঠানের ছোট্ট একটি ঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় দুর্বৃত্তরা রাতের আঁধারে এসে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ড সম্পর্কে মোহাম্মদ ফজলু মিয়ার স্ত্রী শেফালী বেগম কে জিজ্ঞাসা করলে তিনি বলেন পাশের বাড়ির সাথে জমি বাটোয়ারা কে কেন্দ্র করে অমীমাংসিত বিচার সালিশ প্রক্রিয়াধীন আছে, সেই কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তার দাবি।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত