প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২২
খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ নিহত
ভুবন সেন ||
দিনাজপুরের খানসামা উপজেলার চৌরঙ্গী বাজারের সুবর্নখুলী আজিমউদ্দিন শাহপাড়ার মোছাঃ রেজিনা খাতুন নামে এক গৃহবধূ মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন।গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৬টায় নিজ বাড়িতে মোঃ হাসান আলী এর স্ত্রী বৈদ্যুতিক বোর্ডে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পরেন। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে অটো ভ্যানে করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন টেস্ট করার পরে মৃত ঘোষণা করেন।পরবর্তীতে লাশ বাসায় নিয়ে আসা হয়। এবং রাতেই দাফন কার্য সম্পাদন করা হয়।এই ব্যাপারে খানসামা থানার এস আই ইব্রাহিম বলেন, আমরা ঘটনা পর্যবেক্ষণ করি। করার পরে গোসল এবং দাফন কার্য করার অনুমতি প্রদান করি।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত