প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২২
খানসামায় তিন দিন ব্যাপী ফলমেলার উদ্বোধন
শেখ নেছারুল ইসলাম ||
দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরাবো দেশ’ স্লোগান নিয়ে দিনাজপুরের খানসামায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ফলমেলা-২০২২ অনুষ্ঠিত। মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১২ ঘটিকায় দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ শহীদ মিনার চত্তরে এই ফলমেলা উদ্বোধন করা হয়। মেলা ঘুরে দেখা যায়- চেরিফল, হরিতকি, লুকলুকি, সফেদা, মাল্টা, জলপাই, আমড়া, আমলকি, কামরাঙা, তাল, বেল, বিলম্বি, কলম্বো লেবু, বাতাবি লেবু (জাম্বুরা) প্রভৃতি স্থান পেয়েছে। মেলায় প্রদর্শন স্টল রয়েছে ।তিন দিন ব্যাপী এই ফলমেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা বন কর্মকর্তা এস এম মঞ্জুরুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, খানসামা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ আরো অনেকে।উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, আমরা সর্বসাধারণকে উৎসাহ দিতে এ ফলদ মেলার আয়োজন করেছি।ফলগাছ পুষ্টি চাহিদা পূরণসহ প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত