প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২২
বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - ২
মোঃ জাকারিয়া হোসেন ||
বগুড়া জেলা শাজাহানপুর উপজেলার মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন র্যাব-১২ । এসময় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া।আজ ২৬ জুন রবিবার ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি আভিযান টিম শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা বন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন র্যাব-১২ বগুড়া।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন চাঁচাইতারা খালপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ সোহেল রানা(৪৫)এবং একই উপজেলাধীন বেজোড় দক্ষিণপাড়া গ্রামের মৃত-কাজেমুদ্দিন প্রারমাণিকের ছেলে মোঃনজরুল ইসলাম(৪০)।র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচাইতার বন্দর এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মোবাইলসহ সোহেল ও নজরুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল ও নজরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত