রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় রিংকু ফারুকী (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন রিংকু ফারুকী। এ সময় একটি লরি ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।