প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২২
ভারড়া ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ মিয়া
মোঃ আরিফুল ইসলাম ||
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুছ মিয়া।বুধবার (১৫ জুন) সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। কোন প্রকার সংঘর্ষ ছাড়া বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।ভারড়া ইউপি নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুছ মিয়া ৫৫৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। উল্লেখ্য সকলকে অবগত করার জন্য জানানো ৬ষ্ঠ বারের মতো চেয়ারম্যান পদে বিজয় লাভ করেন।নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী (আনারস) প্রতীক নিয়ে মোঃ আবু বকর ছিদ্দিক পান ৫১৫০ ভোট। অপর দিকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার পেয়েছেন ৩৯৮৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রতীক নিয়ে মোঃ সালাহ উদ্দিন পেয়েছেন ৭৬৬ ভোট এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৩৭৯ ভোট।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত