প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২২
দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত
ভুবন সেন ||
দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পঙে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের এক নারী আরোহী নিহত হয়েছেন। ১ এপ্রিল (বুধবার) বিকাল চারটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতের নাম জাহেদা বেগম (৫২)। তিনি বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান কাজল গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলে জুলহাসের মোটরসাইকেলে চড়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে যাবার সময় নিমনগর বালুবাড়ী খোকন মৌলভীর মোড়ে স্পিড বেকার ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী জাহেদা বেগম। এ সময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্হলে নিহত হন তিনি।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত