প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২২
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন দিনাজপুরের প্রবীন সাংবাদিক চিত্ত ঘোষ
ভুবন সেন ||
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন দিনাজপুরের সাংবাদিকদের বাতিঘর প্রবীন সাংবাদিক চিত্ত ঘোষ। তৃণমূলে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে এই অ্যাওয়ার্ডে ভুষিত করা হয়। অ্যাওয়ার্ডের অংশ হিসেবে তিনি ১ লক্ষ টাকার চেক, একটি সম্মাননাপত্র ও ক্রেষ্ট পেয়েছেন।সোমবার (৩০ মে ২০২২) সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বসুন্ধরা গ্রুপ আয়োজিত বর্নাঢ্য এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বসন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড জুরিবোর্ড প্রধান অধ্যাপক মোঃ গোলাম রহমান।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত