প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২২
মেহেন্দীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনের মৃত্যু
শেখ নেছারুল ইসলাম ||
বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মৃত্যু হয়েছে। উপজেলার চানপুর ইউনিয়নের কোলচরী শ্যামরা গ্রামে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত লাবনী আক্তার (১৪) ও নাবিলা আক্তার (০৪) আলী হোসেন মোল্লার মেয়ে।নিহতদের স্বজনদের বরাত দিয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আলী হোসেন মোল্লার ঘরের উপর বৈদ্যুতিক একটি তার ছিঁড়ে পড়ে ছিলো। লাবনী ও নাবিলা সকালে টিনের বসতঘরে বসে নাস্তা করছিলেন। তখন তাদের পিঠ ঘরের টিনের বেড়ার সঙ্গে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত