প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২২
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ব্যুরো বাংলাদেশ
শেখ নেছারুল ইসলাম ||
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ। সংস্থাটি ‘অডিটর’ পদে লোকবল নিয়োগ দেবে। এ পদে পুরুষ এবং নারী-উভয়েই আবেদন করতে পারবেন। পদের নাম: অডিটর।পদ সংখ্যা: ৩০ জন।চাকরির ধরন: স্থায়ী।চাকরির বিবরণ: মাঠ পর্যায়ের কাজ। দেশব্যাপী সংস্থাটির যেকোনো জোন অফিস হবে কর্মক্ষেত্র। ব্রাঞ্চ অফিসগুলো পরিদর্শন করা লাগবে এবং অডিটের কাজে প্রয়োজনে সেখানে অবস্থান করতে হবে।শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফাইন্যান্স/ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ সহ এমবিএ অথবা বিবিএস সহ এমবিএস ডিগ্রি। কোনো খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে সিএ-সিসি (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোর্স কমপ্লিট) সার্টিফিকেটধারী হতে হবে।অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।বয়সসীমা: ৩০ জুন ২০২২ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর বয়স।কর্মক্ষেত্র: দেশের যেকোনো স্থান।বেতন: প্রবেশনকালে ৩০,০০০ টাকা + মোবাইল বিল ও টিএ-ডিএ। ৬ মাসের সফল প্রবেশনকাল শেষে চাকরি স্থায়ী হওয়ার পর প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে এবং প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ৩টি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি এবং আবেদনপত্র ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ জুন, ২০২২।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত