প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২২
৬৮৪ জন গেটম্যান নেবে বাংলাদেশ রেলওয়ে
মাসুদ রানা ||
গেটম্যান (ট্রাফিক) পদে ৬৮৪ জন কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে রেলওয়ে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।পদের নাম: গেটম্যান (ট্রাফিক)পদসংখ্যা: ৬৮৪যোগ্যতা: এসএসসি বা সমমান পাসবেতন স্কেল: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০)যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: পাবনা ও লালমনিরহাট জেলা বাদে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।বয়সসীমা: প্রার্থীর বয়স ২০২২ সালের ১ জুন তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।আবেদন যেভাবে করবেন: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন, আবেদন ফি জমাদান পদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ক্ষেত্রে ই-মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।আবেদন ফি: অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।আবেদনের সময়সীমা: ৬ জুন ২০২২ থেকে ১৮ জুলাই ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত